ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আশুলিয়ায় কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার নরসিংহপুর এলাকার আদিয়াত অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার ৩ শতাধিক শ্রমিক কারখানার মূল ফটকের ভেতরে এ কর্মসুচি পালন করেন।

শ্রমিক ও পুলিশ জানায়, আশুলিয়ার আদিয়াত অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ করোনা প্রতিরোধের জন্য শ্রমিকদের বেতন বকেয়া রেখেই গত ২৮ মার্চ কারখানাটি বন্ধ ঘোষণা করে।

এর পর জুন মাসের ১ তারিখ পর্যন্ত কারখানা লে অফ ঘোষণা করে। এরই প্রতিবাদে সকালে ওই কারখানার ৩ শতাধিক শ্রমিক জড়ো হন।

পরে তারা কারখানার মূল ফটকের ভেতরে প্রবেশ করে লে-অফের প্রতিবাদ এবং কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ শেষে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করার আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যান।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, তাদের অনেকেরই মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। আবার এপ্রিল মাসের বেতন এখন পর্যন্ত কাউকেই দেয়া হয়নি। অথচ মালিকপক্ষ হঠাৎ করেই কারখানাটি লে-অফ ঘোষণা করেন।

এ ব্যাপারে ঢাকা-১ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানে আলম খান বলেন, খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগামী ১০ তারিখের মধ্যে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী

আশুলিয়ায় কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৮:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০