ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মাহান বিমানে করে মধ্যপ্রাচ্যে করোনা ছড়িয়েছে ইরান’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের একটি এয়ারলাইন্সের মাধ্যমে মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এই বিমান কর্তৃপক্ষ ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পৃক্ত বলে বিবিসির একটি অনুসন্ধানে উঠে এসেছে।

মাহান এয়ার নামে এই বিমান ইরান থেকে আক্রান্ত যাত্রী নিয়ে গিয়েছিল ইরাক ও লেবাননে। এরপর দেশ দুইটিতে প্রথম করোনা রোগী পাওয়া যায়। কোনো সুরক্ষা সামগ্রী ছাড়াই এই ফ্লাইট চালায় এয়ারলাইন্সটি। কেবিন ক্রুরা এ নিয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা করলে তাদের মুখ বন্ধ করে দেয়া হয়। তেহরান থেকে নিষেধাজ্ঞা থাকলেও তথ্য উপাত্ত বলছে এটি নিয়মিত চীনে ফ্লাইট চালিয়ে গেছে।

তবে মাহান এয়ার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে শুরু থেকে করোনা পরিস্থিতি নিয়ে তথ্য গোপনের অভিযোগ ইরানের বিরুদ্ধে। এখন পর্যন্ত ইরানে আক্রান্তের সংখ্যা এক লাখ ছুঁই ছুঁই। মারা গেছেন ৬ হাজার ২৭৭ জন। তবে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মাহান বিমানে করে মধ্যপ্রাচ্যে করোনা ছড়িয়েছে ইরান’

আপডেট সময় ০৫:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০