ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোজা রেখে কৃষকের ধান কেটে দিলেন বিএনপি নেতারা

আকাশ জাতীয় ডেস্ক:

ফসলের মাঠগুলোতে অল্প ক’দিন আগে চারদিকে সবুজের সমারোহ ছিল। যেন এক সবুজ রঙে নীলাভূমি। এখন তার রঙ বদলিয়ে রুপ ধারণ করছে সোনালী রঙে। চলতি বোরো মৌসুমে ধানের ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে ফুটছে বাঁধভাঙা হাসি। তবুও যেন হতাশার আলো দেখছেন দরিদ্র ধান চাষি কৃষকরা। আকাশের মেঘে বৃষ্টির আতঙ্কে পাকা ধান নষ্টের শঙ্কা আর করোনা ভাইরাসের শ্রমিক সংকট। অন্যদিকে, অর্থাভাবে শ্রমিক না নিতে পারায় দুশ্চিন্তায় ধান চাষিরা।

এসব সংকট নিরসন মোকাবেলায় রোজা রেখে সোমবার (৪ মে) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল গ্রামের হতদরিদ্র বর্গাচাষি মো. মাসুদ মিয়া, মো. ঠান্ডু মিয়া ও কাশেম মিয়ার প্রায় ৬০ শতাংশ জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মতিউল আলম তালুকদার ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মতিউল আলম তালুকদার মুঠোফোনে বলেন, ‘দেশে করোনা ভাইরাসের ক্রান্তি সময়ে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং টাঙ্গাইল জেলা বিএনপির নির্দেশক্রমে যারা অর্থাভাবে ধান কাটতে পারছে না সেসব হতদরিদ্র কৃষকদের ধান কেটে দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে হতদরিদ্র কৃষকদের ধান কাটতে সহযোগিতা করছে গোহালিবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ধান কাটা কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।’

তিনি আরো বলেন, গেল কয়েকদিন আগেও দরিদ্র কৃষকের মাঝে ধান কাটার জন্য কাস্তে (কাছি) বিতরণ করা হয়েছে।

এ সময় নেতাকর্মীদের ধান কাটার উৎসাহ যোগাতে মতিউল আলম তালুকদারসহ উপস্থিত ছিলেন- ‘ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তালেব, সরাতৈল ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মো. পিন্টু মিয়া প্রমুখ। এছাড়াও ইউনিয়ন বিএনপির কৃষক দল, ছাত্রদল, যুবদলসহ সকলস্তরের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেয়।’

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল মুঠোফোনে জানান- ‘সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন করোনায় বিভিন্ন সংকটে পড়া দেশের সকল হতদরিদ্র ধান চাষি কৃষকদেন পাশে থাকতে। সে লক্ষে ও নির্দেশে জেলার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদকসহ সকল নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দিয়েছেন। সংকটময় সময়ে কৃষকদের পাশে থাকার জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোজা রেখে কৃষকের ধান কেটে দিলেন বিএনপি নেতারা

আপডেট সময় ০৬:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০