ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ মৃতদেহের মুখে সোনার টুকরো, মিসরে মিলল প্রাচীন সমাধি ও শহর

সুদের ৫০০ টাকা দিতে না পারায় ঋণীকে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

সুদের লভ্যাংশের ৫০০ টাকা সময় মতো দিতে না পারায় ঋণীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া উপজেলার আলী আকবার ডেইল ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম বজল করিম (৪৫)। সে আলী আকবার ডেইল ইউনিয়নের হাটখোলা এলাকার মৃত ছাবের আহমদের ছেলে। কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি দিদারুল ফেরদৌস বলেন, প্রতিবেশী মোতালেবের ছেলে শাহাব উদ্দীন থেকে ফেব্রুয়ারির শেষের দিকে ৫০০ টাকা সুদে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন বজল করিম। মার্চের সুদের টাকা এপ্রিলের শুরুতে দিতে পারলেও করোনায় অভাবের কারণে এপ্রিল মাসের সুদের টাকা শোধ করতে পারেননি বজল। এ নিয়ে সোমবার উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পাওনাদার শাহাব উদ্দীন, তার বাবা মোতালেবসহ অন্যান্যরা লাঠি দিয়ে বজলকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হামলার মূলহোতা শাহাব উদ্দীন, তার মা পুতিনা বেগম, বাবা মোতালেব, ভাই আলা উদ্দীন ও ভগ্নিপতি ফয়েজকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীও হামলায় আহত হওয়ায় চিকিৎসাধীন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেই মামলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

সুদের ৫০০ টাকা দিতে না পারায় ঋণীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৮:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০