ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় একই পরিবারের ১০ জন সহ আক্রান্ত ১২

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ১২জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে দুজন স্বাস্থ্যকর্মী ও একই পরিবারের সদস্য ১০ জন। সোমবার দুপুরে তাঁদের করোনার নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছায়। আক্রান্ত লোকজনের মধ্যে নবীনগর উপজেলার একজন স্বাস্থ্যকর্মীসহ ১১জন ও বাঞ্ছারামপুর উপজেলার একজন স্বাস্থ্যকর্মী।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, নমুনা পরীক্ষায় নবীনগরের একই পরিবারের ১০ জন করোনা ‘পজিটিভ’ হয়েছেন। পরিবারটির আরও দুই সদস্যের এর আগে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তাঁদের পরিবার ১২সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন আরও বলেন, পাশাপাশি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য সহকারী ও বাঞ্ছারামপুর উপজেলায় একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্র বলছে, এই ১২জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরীক্ষার প্রতিবেদন সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে আসে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন এক ডেন্টাল সার্জন। নতুন করে নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘নেগেটিভ’ আসায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, সিভিল সার্জন কার্যালয় থেকে চিকিৎসকের একটি দল সোমবার বিকেল চারটার দিকে ওই বাড়িতে পাঠানো হয়। দলটির মতামত ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাঁদের আইসোলেশনে নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে প্রাণ হারালেন জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় একই পরিবারের ১০ জন সহ আক্রান্ত ১২

আপডেট সময় ০৫:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০