ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল্লাহর গজব থেকে রক্ষা পেতে হলে তওবা করতে হবে: হাসান সরকার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, এখনো তওবার সময় শেষ হয়ে যায় নাই। আল্লাহর গজব থেকে রক্ষা পেতে হলে চলুন আমরা প্রত্যেকের কৃতকর্মের জন্য তওবা করি।

তিনি বলেন, মহান আল্লাহ যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, আমাদের সেই প্রিয় নবীজি (স.) নিজেই প্রতিনিয়ত তওবা করতেন। আমাদের কৃতকর্মের দিকে তাকালে লজ্জা হয়। মহান আল্লাহ যদি আমাদের তওবা কবুল না করেন তাহলে আমাদের কোনো রক্ষা নেই।

স্থানীয় গাছা এলাকায় লকডাউনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ কর্মসূচীর প্রধান অতিথির বক্তৃতায় রোববার তিনি এসব কথা বলেন।

গাছা থানা বিএনপি স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করে।

এতে বিশেষ অতিথির বক্তৃতায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন বলেন, হামলা-মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছেন। এর পরও দেশের এ ক্রান্তিলগ্নে বিবেকের তাড়নায় আমরা বসে থাকতে পারি না। নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন পর্যন্ত গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডেই আমাদের এ কার্যক্রম চলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, মোশারফ হোসেন ভূইয়া, নজরুল ইসলাম মোড়ল, ইউসুফ সরকার, সোলেমান সরকার, আবুল হাসেম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আল্লাহর গজব থেকে রক্ষা পেতে হলে তওবা করতে হবে: হাসান সরকার

আপডেট সময় ১১:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০