ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০০ পরিবারকে ইফতারসামগ্রী দিলেন মিমি

আকাশ বিনোদন ডেস্ক:

করোনা ভাইরাসের কঠিন সময় ধর্মের গণ্ডি ভুলে গিয়ে মুসলিম ২০০ পরিবারকে ইফতারসামগ্রী পাঠালেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজপুর ও সোনারপুর এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়ালেন তিনি।

ইফতার দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিওতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দল বেঁধে ইফতার আয়োজন না করে এবং রোজার দিনেও শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি।

গতবছর রাজপুর-সোনারপুর এলাকার সে মানুষের সঙ্গে মিমি একসঙ্গে ইফতার করেছিলেন, এবার তাদের সঙ্গে পৌঁছেছেন ভিডিওবার্তার মাধ্যমে। তাদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি, ইফতারসামগ্রী পাঠান সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রয়োজনে পাশে থাকার অঙ্গিকার করেন তিনি।

করোনার দুর্যোগ দেখা দেওয়ার শুরু থেকেই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন মিমি। নানা সময়ে খাবারসামগ্রী দিয়ে দুস্থদের পাশে থেকেছেন তিনি।

ভারতে এখন পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৯৮০ জনে। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩০১ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৭ জনের। তবে এখন পর্যন্ত রাজ্যটিতে মোট মৃতের সংখ্যা কত, সেই সংক্রান্ত কোনও পরিসংখ্যান জানানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০০ পরিবারকে ইফতারসামগ্রী দিলেন মিমি

আপডেট সময় ০৯:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০