ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ত্রাণের সঙ্গে মাছ বিতরণ ও অনলাইনে বাজারজাতের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মাছচাষিদের ক্ষতি লাঘবের জন্য অনলাইনে বাজারজাতকরণ এবং ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণের নির্দেশ দিয়েছে মৎস্য অধিদফতর।

ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও রংপুরের মৎস্য অধিদফতরের উপ-পরিচালকদের কাছে শনিবার (২ মে) এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণজনিত বিশেষ পরিস্থিতিতে নিয়মিত বাজার ব্যবস্থায় প্রতিরোধপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে মাছচাষি, ক্রেতা-বিক্রেতা প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ক্রেতারা করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে জনাকীর্ণ বাজারে যেতে চাচ্ছেন না। এতে মাছচাষিরা উৎপাদিত মাছ বিক্রি করতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় কিছু উদ্যোক্তাকে মোটিভেশনের মাধ্যমে অনলাইনে মাছ বেচাকেনার ব্যবস্থা নিতে পারলে মাছচাষি, ক্রেতা-বিক্রেতা এবং সর্বোপরি সাধারণ মানুষ লাভবান হবে।

চিঠিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে অনলাইনে ‘কালিগঞ্জ ফ্রেশ অ্যান্ড ফিস মার্কেট’ ব্যবস্থার মাধ্যমে মাছ বাজারজাতকরণের উদাহরণ তুলে ধরা হয়েছে।

অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়, দেশের প্রত্যেক এলাকায় কিছু বিত্তশালী মানুষ এ বিশেষ পরিস্থিতিতে মানবিক দৃষ্টিতে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। ত্রাণ বিতরণ উপকরণের সঙ্গে কার্প জাতীয় মাছ বিতরণের ব্যবস্থা করতে পারলে দরিদ্র ও অসহায় মানুষের আমিষ ও পুষ্টির অভাব দূর করাসহ মাছচাষিদের মাছ বিক্রির সুব্যবস্থা করা যায়।

কুমিল্লা জেলার হোমনা উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণের পন্থা অবলম্বনের উদাহরণ চিঠিতে তুলে ধরা হয়েছে।

উপ-পরিচালকদের উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অধীনস্থ জেলার উপজেলাগুলোতে অনলাইন মাছ বাজারজাতকরণ এবং ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় মৎস্য অধিদপ্তর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

ত্রাণের সঙ্গে মাছ বিতরণ ও অনলাইনে বাজারজাতের নির্দেশ

আপডেট সময় ০৫:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০