ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

ধুনটে প্রতিবন্ধী তরুনী ধর্ষণ মামলায় পরিবহন শ্রমিক গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার ধুনট উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুনী ধর্ষণ মামলায় বিটুল মিয়া (১৯) নামে পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিটুল মিয়া উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রবিবার সকাল ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার মেয়েটির মা-বাবা ঢাকায় একটি পোশাক তৈরীর কারখানায় চাকুরী করেন। মেয়েটি তার দাদীর সাথে ধামাচামা গ্রামে বাবার বাড়িতে থাকেন। বখাটে বিটুল মিয়া মেয়েটির প্রতিবেশী চাচাতো ভাই। একই গ্রামে পাশাপাশি বাড়িতে দু’জনের বসবাস।

এ অবস্থায় ২৬ এপ্রিল দুপুরের দিকে বিটুল তার বন্ধু হোসেন আলীর বাড়িতে মেয়েটিকে কৌশলে ডেকে নেয়। এরপর হোসেন আলীর ভাই হাসানের ফাঁকা ঘরে মেয়েটিকে নিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে বিটুল মিয়া হাত-পা ও মুখ বেঁধে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার দাদী ঘটনাস্থলে পৌঁছলে বিটুল কৌশলে পালিয়ে যায়।

ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে শুক্রবার রাতে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিটুল মিয়া ও তার বন্ধু একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে হোসেন আলীকে (২২) আসামী করা হয়েছে।

মমলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, ‘ধর্ষণ মামলার প্রধান আসামী বিটুল মিয়াকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারো পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

ধুনটে প্রতিবন্ধী তরুনী ধর্ষণ মামলায় পরিবহন শ্রমিক গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০