ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

করোনায় চীন-ভারতের অর্থনীতির চেয়েও নিরাপদ বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের থাবায় স্থবির হয়ে পড়া বিশ্ব অর্থনীতিতে বিশ্লেষকরা মন্দার পূর্বাভাস দিলেও উদীয়মান শক্তিশালী অর্থনীতিতে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।

করোনা পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির নিরাপত্তা নিয়ে একটি গবেষণা প্রতিবেদনে দ্যা ইকোনমিস্ট এই তথ্য তুলে ধরে বলছে, চীন কিংবা ভারত এমনকি সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির চেয়েও তুলনামূলক নিরাপদ রয়েছে বাংলাদেশের অর্থনীতি।

ইকোনমিস্ট বলছে, করোনাভাইরাসের ভয়াবহতা মুখোমুখি হতে হচ্ছে ভারত ও চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশকে। তুলনামূলকভাবে নিরাপদ রয়েছে বাংলাদেশের অর্থনীতি।

করোনাভাইরাসের মহামারীতে ৬৬টি উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশকে তালিকায় নবম অবস্থানে রেখেছে ইকোনমিস্ট। তালিকায় বাংলাদেশের অনেক পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান।

ইকোনমিস্ট বলছে, চারটি সম্ভাব্য সংস্থার নির্বাচিত অর্থনীতির সবলতা-দুর্বলতা পরীক্ষা করে এই র‌্যাঙ্কিং করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনগণের ঋণ হিসেবে জিডিপির শতাংশ, বৈদেশিক ঋণ, ঋণের সুদ ও রিজার্ভ কভার।

ইকোনমিস্টের র‌্যাঙ্কিংয়ে এই চারটি সূচকের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী বা তুলনামূলকভাবে শক্তিশালী হিসাবে দেখানো হয়েছে। তালিকায় বাংলাদেশের পরে দেখানো হয়েছে চীনের অবস্থান (দশম) আর বাংলাদেশের আগে অর্থাৎ ৮ম অবস্থানে রয়েছে সৌদি আরব।

র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ১৮তম আর পাকিস্তান রয়েছে ৪৩তম অবস্থানে। সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ১৭।

আফ্রিকার দেশ বতসোয়ানা রয়েছে তালিকার শীর্ষে রয়েছে। আর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে লাতিন আমেরিকার তেলনির্ভর অর্থনীতির দেশ ভেনিজুয়েলা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

করোনায় চীন-ভারতের অর্থনীতির চেয়েও নিরাপদ বাংলাদেশ

আপডেট সময় ১২:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০