ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

কানাডায় প্রথমবার মাইকে আজানের অনুমতি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের মাইকে আজান দেয়ার অনুমতি দেয়া হয়েছে। দেশটির বেশ কয়েকটি শহরে পবিত্র রমজান উপলক্ষে এই অনুমতি দেয়া হয়েছে। রমজান শেষ হওয়ার পর কোনো মসজিদ থেকে আর আজান দেওয়া যাবে না।

কানাডায় মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকলেও মাইকে আজান দেওয়ার অনুমতি ছিলো না। অবশেষে মাইকে আজান দেয়ার অনুমতি পাওয়ায় ওইসব এলাকার মুসলমানদের মধ্যে অন্যরকম এক আমেজ দেখা দিয়েছে।

রবিবার সিবিসি কানাডিয়ান নিউজ থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান মাইকে প্রচার করা হবে। শুধুমাত্র রমজান মাসেই মাইকে আজান দেয়া যাবে।

তবে মুসলিম সোসাইটির মুখপাত্ররা জানিয়েছেন সারা বছর যেন মাইকে আজান প্রচার করা যায় তারা সেটির জন্য চেষ্টা করবেন।

হ্যামিল্টন শহরের ‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা বলেন, প্রথমবারের মতো মসজিদ থেকে আজান প্রচারের অনুমতি পাওয়ায় কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক।

রমজান শেষ হওয়ার পরও যেন মাইকে আজান প্রচার করা যায় সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন বলে জানান তিনি। এছাড়া শুধু চারটি শহর নয় বরং কানাডার প্রতিটি শহর যাতে এ ধরনের অনুমতি পায় সেজন্য চেষ্টা চলছে বলেও জানান সাইয়্যেদ তুরা।

কানাডা সরকারের প্রশংসা করে মাইকে আজান দেয়ার বিষয়টিকে ইসলামের একটি বিজয় বলে উল্লেখ করেছেন অটোয়ার আহমদিয়া মুসলিম জামাতও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কানাডায় প্রথমবার মাইকে আজানের অনুমতি

আপডেট সময় ১২:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০