ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভাবিনি এটাই ইরফান খানের সঙ্গে শেষ দেখা: তিশা

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের প্রয়াত নায়ক ইরফান খানের সঙ্গে ডুব ছবিতে কাজ করার অভিজ্ঞতা কথা জানিয়ে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেছেন, গত বছর লন্ডনে দেখা হয়েছিল, ভাবিনি এটাই শেষ দেখা।

জিনিউজিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী তিশা।

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ডুব ছবির মধ্য দিয়ে প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করেন ইরফান। আর এটাই তার শেষ বাংলা ছবি।

জিনিউজকে তিশা বলেন, ইরফান খানের সঙ্গে ডুব ছবিতে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। অনেক দীর্ঘদিন ধরে শুটিং হলেও দীর্ঘ মনে হয়নি। ইরফান খান কাজের সময় ইম্প্রোভাইজড করতে পছন্দ করতেন। তাই ওনার সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে।

তিশা আরও বলেন, গত বছর লন্ডনে চিকিৎসাধীন ছিলেন তিনি। আমি আর ফারুকী ওখানে একটা ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলাম। ওটাই যে শেষ দেখা হবে ভাবিনি।

প্রসঙ্গত, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ডুব ছবিতে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিশা ও ইরফান। তাদের অভিনীত ডুব ছবিটি অস্কারের জন্যও পাঠানো হয়েছিল। বহু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় ছবিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাবিনি এটাই ইরফান খানের সঙ্গে শেষ দেখা: তিশা

আপডেট সময় ০৯:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০