ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

মহামারী করোনায় বিশ্বব্যাপী প্রাণ গেল ২৩৯৬১৫ জনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬১৫ জন।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ১ হাজার ৩৯৪ জন। খবর বিবিসি ও আলজাজিরার।

এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষ।

পরিসংখ্যান থেকে জানা যায়, এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছে, তার ২১ শতাংশ মারা গেছে। করোনায় আক্রান্তদের শতকরা তিন ভাগের অবস্থা আশঙ্কাজনক, আর এমন গুরুতর রোগীর সংখ্যা ৫১ হাজার ৩৫৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে, তার মধ্যে আমেরিকা সবার শীর্ষে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৬৫ হাজার ৭৫৩ জন।

এর মধ্যে নিউইয়র্ক শহরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। সেখানে গণকবরের ব্যবস্থা করতে হচ্ছে। কোনো কোনো হাসপাতালে লাশ রাখার জায়গা নেই।

যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ইতালি। সেখানে মারা গেছে ২৮ হাজার ২৩৬ জন। স্পেনে মারা গেছে ২৪ হাজার ৮২৪ জন।

ফ্রান্সে ২৪ হাজার ৫৪৯, জার্মানিতে ৬ হাজার ৭৩৬, ব্রিটেনে ২৭ হাজার ৫১০, বেলজিয়ামে ৭ হাজার ৭০৩, নেদারল্যান্ডসে ৪ হাজার ৮৯৩, চীনে ৪ হাজার ৬৩৩ এবং ইরানে ৬ হাজার ৯১ জন।

এ ছাড়া তুরস্কে ৩ হাজার ২৫৮ জন, কানাডায় ৩ হাজার ৩৯১, সুইজারল্যান্ডে এক হাজার ৭৫৪ ও সুইডেনে ২ হাজার ৬৫৩, ভারতে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ২৫৭ জন এবং মারা গেছে ১হাজার ২২৩ জন। বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত ৮ হাজার ২৩৮ জন এবং মারা গেছে ১৭০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মহামারী করোনায় বিশ্বব্যাপী প্রাণ গেল ২৩৯৬১৫ জনের

আপডেট সময় ০১:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০