ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কানাডার তিন শহরে উচ্চস্বরে আজানের অনুমতি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পবিত্র রমজান মাসে কানাডার তিন শহরে উচ্চস্বরে মাগরিবের আজান প্রচারের অনুমতি দেয়া হয়েছে।

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে টরন্টো, অটোয়া এবং মিসিসাওগা সিটি কাউন্সিল পৃথকভাবে এই অনুমোদন দেয়। আগামী ২৩ মে পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

তবে সংক্ষিপ্ত আকারে আজান প্রচার করার অনুমতি দিলেও মসজিদে সমবেত হওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।

মিসিসাওগার মেয়র বনি ক্রমবি ফেসবুক পোস্টে আজান প্রচারের অনুমতি দেয়ার কথা উল্লেখ করে বলেছেন, মিসিসাওগার মসজিদ এবং যে কোনো ভবনে সূর্যাস্তের সময় সংক্ষিপ্তভাবে উচ্চস্বরে আযান প্রচার করা যাবে।

অন্য দুটি শহরে কেবল মসজিদে আজানের অনুমতি দেয়া হয়েছে।

অন্যদিকে কানাডার অন্টারিও প্রদেশে বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের সদস্যদের ফিউনারেল প্রক্রিয়া বা দাফন কার্য সহজ করতে ‘বাংলাদেশ মুসলিম ফিউনারেল সার্ভিসেস’ নামে একটি অলাভজনক সেবামূলক সংগঠন অন্টারিওতে তাদের কার্যক্রম শুরু করেছে।

সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দিয়ে সংগঠনটির পরিচালক মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মো. হানিফ বলেন, অন্টারিওতে বাংলাদেশি কানাডিয়ান মুসলিমদের পরামর্শ ও চাহিদার ভিত্তিতে ‘বাংলাদেশ মুসলিম ফিউনারেল সার্ভিসেস’ তার সদস্যদের দ্বারা পরিচালিত হবে।

এটি একটি কানাডিয়ান ফেডারেলি ইনকর্পোরেটেড সংগঠন। সংগঠনটির কোনো সদস্য মারা গেলে তার দাফনের খরচসহ অন্যান্য সব বিষয়গুলো দেখবে। এছাড়া মসজিদের সঙ্গে সমন্বয় করে মৃতের পরিবারের জন্যে কাজটি বিধিসম্মত ও সহজভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়েই এই সংগঠনের জন্ম হয়েছে।

সংগঠনের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্যই স্বেচ্ছাশ্রমের বিনিময়ে কমিউনিটির জন্যে এই অত্যাবশকীয় সেবা প্রদান করবেন। কানাডায় ফিউনারেল খরচ বেশ ব্যয়বহুল এবং দিন দিন তা বাড়ছে।

বাংলাদেশ মুসলিম ফিউনারেল সারভিসের সদস্য হয়ে যে কেউ তার বা তার পরিবারের প্রয়োজনের সময় এই সংগঠনটি থেকে আর্থিক এবং অন্যান্য লজিস্টিক সহযোগিতা পেয়ে থাকবেন।

‘বাংলাদেশ মুসলিম ফিউনারেল সার্ভিসেস’ ধীরে ধীরে সব প্রদেশগুলোতে তাদের কার্যক্রম সম্প্রসারণ করার আশা ব্যক্ত করেছে।

সংগঠনটির সেবা পেতে তাদের ওয়েবসাইটে (www.bmfs.ca) গিয়ে সদস্য ফর্ম পূরণ করে আগ্রহীরা সদস্য হতে পারেন।

সংগঠনটি সম্পর্কে অথবা ফিউনারেল বিষয়ে বিস্তারিত জানতে সংগঠনটির ওয়েব সাইট www.bmfs.ca অথবা মো. হানিফ, পরিচালক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, বাংলাদেশ মুসলিম ফিউনারেল সার্ভিসেস, ফোন: ৬৪৭-৬৮০-৯৪২০, ইমেইল: info@bmfs.ca ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কানাডার তিন শহরে উচ্চস্বরে আজানের অনুমতি

আপডেট সময় ১২:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০