ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

করোনা প্রতিরোধে ‘যথেষ্ট সময় পেয়েছিল বিশ্ব’: ডব্লিউএইচও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনার হানায় বিপর্যস্ত পুরো বিশ্ব। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে ৩৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যুর হিসাব ২ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই।

এদিকে, করোনাভাইরাস মহামারি নিয়ে চীন সরকারের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তীব্র সমালোচনা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সমালোচনার মুখে শুক্রবার সংবাদ সম্মেলন করে ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাসের দাবি, করোনা মোকাবিলার ক্ষেত্রে তারা সময় নষ্ট করেনি।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের দাবি, এ ভাইরাসকে যখন তারা মহামারি ঘোষণা করেছিল তখন এটি ঠেকাতে চীন ছাড়া বিশ্বের বাকি দেশগুলো যথেষ্ট সময় পেয়েছিল।

ওই সময় চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ছিল ৮২ এবং কোনো মৃত্যু ছিল না। অথচ তিন মাসের ব্যবধানে সারা বিশ্বে ৩৩ লাখের বেশি মানুষ আক্রান্ত এবং ২ লাখ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মহামারির তীব্রতা আমলে নেয়নি ডব্লিউএইচও। তাদের বিরুদ্ধে চীনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দেন মার্কিন রাষ্ট্রপ্রধান।

ভাইরাসটির তীব্রতা আমলে না নেওয়ার অভিযোগে তেদ্রোস বলেছেন, মহামারি ঘোষণার আগে তারা ভাইরাস সম্পর্কে আরো জানতে চীনে গিয়েছিলেন। করোনার উৎস খুঁজতে চেয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

করোনা প্রতিরোধে ‘যথেষ্ট সময় পেয়েছিল বিশ্ব’: ডব্লিউএইচও

আপডেট সময় ১০:৪৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০