ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দিচ্ছে মালয়েশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনার মধ্যেই ব্যবসা-প্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। আগামী ৪ মে থেকে বেশিরভাগ ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে এক্ষেত্রে সরকার বেশকিছু শর্ত আরোপ করবে। ব্যবসায়ীদের সেগুলো মেনে চলতে হবে।

দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন শুক্রবার (১ মে) এক ঘোষণায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বলেন, যেসব ব্যবসা-প্রতিষ্ঠানের বেশি মানুষের সমাগম ঘটে সেগুলো এখনই খোলার অনুমতি দেওয়া হবে না।

মালয়েশিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশটিতে কডাউন চালু রয়েছে। করোনার প্রকোপ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সে কারণে দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় ইতোমধ্যেই মালয়েশিয়া সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৬৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

লকডাউন চলতে থাকলে এই ক্ষতি আরো বাড়বে। ফলে দেশটির অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। তাই এই ক্ষতিতে না পড়ার জন্য আস্তে আস্তে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মালয়েশিয়া সরকার।

করোনাভাইরাসে মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ হাজারের বেশি। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ১০২ জন। সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ১৭১ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১ হাজার ৭২৯টি। অপরদিকে এখনও ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দিচ্ছে মালয়েশিয়া

আপডেট সময় ০৪:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০