ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নাইকো চুক্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে: অ্যাটর্নি জেনারেল

অাকাশ জাতীয় ডেস্ক:

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সরকার চাইলে নাইকোর সঙ্গে অবৈধ চুক্তিতে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ নাইকোর সঙ্গে করা বাপেক্স ও পেট্রোবাংলার দুটি চুক্তি অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য ২০০৩ ও ২০০৬ সালে নাইকোর সঙ্গে দুটি চুক্তি করে বাপেক্স ও পেট্রোবাংলা। হাইকোর্ট দুটি চুক্তি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। সরকার চাইলে দুর্নীতির মাধ্যমে করা এই দুই চুক্তিতে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তিনি আরও বলেন, রায়ে নাইকোর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ রায়ে জনগণের বিজয় হয়েছে।

এর আগে সকালে কানাডাভিত্তিক তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাইকোর সাথে বাপেক্স ও পেট্রোবাংলার দুই চুক্তি অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নাইকো চুক্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭