ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে দেশের প্রধানমন্ত্রী-মন্ত্রীরা করোনায় আক্রান্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহামারি করোনায় আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। প্রতিদিন প্রাণ হারাচ্ছেনও অসংখ্যজন। সে তালিকা থেকে বাদ গেলেন না গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রীও।

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ না বিয়াম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী আন্তোনিও দেউনা জাতীয় টেলিভিশনে এক ঘোষণায় এ খবর জানান। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কমিউনিটি ট্রান্সমিশনের কারণে প্রধানমন্ত্রী সংক্রমণের শিকার হয়েছেন বলে জানান দেউনা। দেশটিতে সরকারের প্রথম ব্যক্তি হিসেবে কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন বিয়াম। এছাড়া আরও তিন মন্ত্রীর করোনা শনাক্তের খবরও নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত শনিবার করোনায় প্রথম মৃত্যু হলে গিনি বিসাউয়ে ১১ মে পর্যন্ত জরুরি অবস্থার সময় বাড়ানো হয়। আগের দিন একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার করোনা পরীক্ষা করা হয়।

গিনি বিসাউয়ে এখন পর্যন্ত ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, সেরে উঠেছেন ১৯ জন। মৃত্যু হয়েছে একজনের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যে দেশের প্রধানমন্ত্রী-মন্ত্রীরা করোনায় আক্রান্ত

আপডেট সময় ০১:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০