ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দ.কোরিয়ায় নির্মাণাধীন ভবনে আগুন, নিহত ৩৮

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দক্ষিণ কোরিয়ার ইচিয়ন শহরে নির্মাণাধীন একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকে। গতকাল বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভবনটির বেজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।

রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইচিয়ন শহরে ওই ওয়ারহাউজে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালানোর পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নেভানো হয়।

ধারণা করা হচ্ছে হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী ছিলেন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চাং সিয়ে কিয়ুন জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দ.কোরিয়ায় নির্মাণাধীন ভবনে আগুন, নিহত ৩৮

আপডেট সময় ১২:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০