ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবের সর্বনাশ করা সেই জুয়াড়ি নিষিদ্ধ

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত অক্টোবরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে খবর আসে, সব ধরনের ক্রিকেটে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান দুই বছরের জন্য নিষিদ্ধ। তার মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা হলো স্থগিত নিষেধাজ্ঞা। কারণ, সাকিব জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করেছিলেন। সাকিবকে যে ভারতীয় জুয়াড়ি ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল সেই দীপক আগারওয়ালকে এবার ক্রিকেটের যাবতীয় সব কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। তবে, সাকিবকে প্রস্তাব দেয়ার জন্য নয়। ভিন্ন একটি কারণে।

বুধবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। টি-টেন লিগে আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের জন্য সিন্ধি ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও আইসিসির কালো তালিকাভুক্ত আগারওয়ালকে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

২০১৮ সালে টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি সিন্ধি’র বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়েছিল। ওই ফ্র্যাঞ্চাইজির মালিক আগারওয়াল। কিন্তু সে সময় ফাঞ্চাইজি মালিক হওয়ার সুবিধা নিয়ে অভিযোগের তদন্তে গড়মিল করার করেন তিনি। এমনকি তদন্তের প্রমাণও নষ্ট করেন।

এরপর আইসিসির দুর্নীতি দমন অনুচ্ছেদের ২.৪.৭ ধারা মোতাবেক আগারওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই ধারায় বলা আছে, তদন্তের প্রমাণ নষ্ট করা, বিলম্ব করা ও লুকানো দুর্নীতির মধ্যেই পড়ে। সেজন্যই তাকে শাস্তি দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবের সর্বনাশ করা সেই জুয়াড়ি নিষিদ্ধ

আপডেট সময় ১০:৪৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০