ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা পজিটিভ আসার খবরে আত্মগোপনে রোগী

আকাশ জাতীয় ডেস্ক:

নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ আসার খবর পেয়ে বগুড়ায় আত্মগোপন করেছেন ৪০ বছর বয়সী এক ব্যক্তি। করোনা পজিটিভ আসার পর মঙ্গলবার রাতে তার বাড়ি লকডাউন করতে গিয়ে তাকে আর খুঁজে পাচ্ছে না স্থানীয় প্রশাসন। বুধবার বিকেল পর্যন্ত ওই ব্যক্তির কোন সন্ধান মেলেনি।

ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শহরের ফুলতলা এলাকার ওই বাসিন্দা ঢাকায় একটি ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠানে চাকরি করেন। ১০ এপ্রিল তিনি বগুড়ায় ফেরেন। তার শরীরে কোনও উপসর্গ না থাকলেও ২৬ এপ্রিল তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সনাক্তের পরীক্ষার জন্য নমুনা জমা দেন। নমুনা জমা দেয়ার নির্ধারিত ফরমে তিনি শুধু নিজের নাম-মোবাইল নম্বর এবং ঠিকানা ‘ফুলতলা,বগুড়া’ উল্লেখ করেছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ এলে তাকে মোবাইলফোনে তথ্যটি জানানো হয়। এরপর তার চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার বসবাস করা বাড়িটি লকডাউনের জন্য স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন রাতে শহরের ফুলতলা এলাকায় যান। বাড়িটি নিশ্চিত হবার জন্য তাকে বারবার ফোন দেয়া হলে তখন থেকেই তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। বুধবার বিকেল পর্যন্ত ওই মোবাইল নম্বরটি তিনি আর খোলেন নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী যমুনা নিউজকে জানান, স্বাস্থ্য বিভাগের তরফ থেকে ওই ব্যক্তি সম্পর্কে যা যা তথ্য পাওয়া গেছে, তা নিয়ে মঙ্গলবার রাত থেকেই তার সন্ধান পেতে কাজ করছেন তারা। প্রাযুক্তিক বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেও এখনো তার সন্ধান মেলে নি।

বগুড়ায় বর্তমানে আত্মগোপনে থাকা ওই ব্যক্তিকে নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬। এর আগে আক্রান্ত দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা পজিটিভ আসার খবরে আত্মগোপনে রোগী

আপডেট সময় ০৯:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০