ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষায় ৯৯ ভাগ সাফল্য; ইউরোপজুড়ে অনুমোদন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে ইউরোপ। নতুন একটি পদ্ধতিতে অ্যান্টিবডি পরীক্ষায় ৯৯ ভাগ সাফল্যের পর এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশগুলো। সূত্র: দ্যা ইন্ডিপেনডেন্ট।

উদ্ভাবক প্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ডায়াগনস্টিক স্পেশালিস্ট অ্যাবোট আশা করছে মে’র শেষ নাগাদ ইউরোপজুড়ে বিভিন্ন ল্যাবে এই পদ্ধতিতে মিলিয়নের বেশি টেস্ট করা যাবে। উদ্ভাবক কোম্পানিটি এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা সনদ পেয়েছে। এখন থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন ল্যাবে তাদের অ্যান্টিবডি পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। রক্তের অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে জানা যাবে কোনো ব্যক্তি করোনা আক্রান্ত কিনা।

এই পদ্ধতিতে আক্রান্ত ব্যক্তির শরীরে করোনাভাইরাসের কারণে উৎপন্ন আইজিজি প্রোটিনকেই নির্ধারক হিসেবে ধরা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির শরীরে এই প্রোটিন কয়েক মাস এমনকি বছরের বেশি সময়ও থাকতে পারে। করোনার উপসর্গ দেখা দেয়ার পর আক্রান্ত ব্যক্তির ওপর এই পদ্ধতিতে ৯৯ ভাগের বেশি সফলতার দাবি করেছে অ্যবোট। প্রতিষ্ঠানটির উত্তর ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক মাইক ক্লেটন বলেছেন, আমরা খুব দ্রুত অ্যান্টিবডি পরীক্ষার কিট বাজারে আনতে আগ্রহী। করোনা মহামারি মোকাবেলা করতে এটি অনেক কাজে দেবে।

প্রাথমিকভাবে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা (এনএইচএস), পাবলিক হেলথ নিয়ে কাজ বিভিন্ন সংস্থা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে সাথে সহযোগিতা করে অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্ত করছে অ্যাবোট। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিবডি পরীক্ষার কিটের উৎপাদন উল্লেখজনকহারে বাড়িয়েছে। শীঘ্রই অ্যান্টবডি পরীক্ষার অপরাপর সূচকগুলোকেও তারা তাদের পদ্ধতির মধ্যে নিয়ে আসার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষায় ৯৯ ভাগ সাফল্য; ইউরোপজুড়ে অনুমোদন

আপডেট সময় ০৯:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০