ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

চীনের কাছে ক্ষতিপূরণ চাইব: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনাভাইরাসের প্রকোপ কবে শেষ হবে তা কেউ জানে না। বেশ কিছুদিন ধরে এই মহামারির কেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত হয়েছেন সেখানে। করোনা মহামারিতে ডোনাল্ড ট্রাম্প সরকারের শুরুতে অবহেলাকে দায়ী করছেন অনেকে। তবে সেসবে কর্ণপাত না করে চীনকে দোষ দিয়ে চলেছেন ট্রাম্প। এবার জানালেন চীনের কাছে ক্ষতিপূরণ চাইবেন তিনি।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া থেকে রুখতে চীন কী ব্যবস্থা নিয়েছিল তা জানতে মার্কিন প্রশাসন ‘কড়া তদন্ত’ শুরু করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, করোনার জেরে তার দেশ যে ক্ষতির মুখে পড়েছে, তার জন্য চীনের থেকে ক্ষতিপূরণ চাইবে তার দেশ।

বিতর্কিত মন্তব্যের কারণে কয়েকদিন সংবাদ সম্মেলন বন্ধ রাখার পর মঙ্গলবার আবারো সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ট্রাম্প। তিনি জানান, ‘ওদের (চীন) দোষী বলার পিছনে অনেক কারণই রয়েছে। আমরা কড়া তদন্ত করব। আমরা মনে করি এই মহামারির উৎসস্থলেই থামিয়ে দেওয়া যেত। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া থেকে রোখা যেত।’

করোনায় জার্মানির যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, তার জন্য চীনের থেকে ১৬ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়ার কথা বলা হয়েছে সেদেশের এক সংবাদপত্রে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘জার্মানি যে টাকা চেয়েছে তার থেকে অনেক বেশি টাকার কথা ভাবছি। টাকার পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। তবে অবশ্যই মোটা অঙ্ক।’

এদিকে খারাপ মানের ও জাল টেস্টিং কিট পাঠিয়ে চীনের বিরুদ্ধে এই মহামারি থেকেও ফায়দা তোলার অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা।

করোনায় এখন পর্যন্ত বিশ্বে প্রায় সাড়ে ৩১ লাখ আক্রান্ত এবং দুই লাখ ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৯ লাখ ৬১ হাজারের বেশি করোনা রোগী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

চীনের কাছে ক্ষতিপূরণ চাইব: ট্রাম্প

আপডেট সময় ০৫:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০