ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

টিভি অনুসরণ করে তারাবির নামাজ জায়েজ না: ইসলামিক ফাউন্ডেশন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের কারণে মসজিদে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ চালু করার পরে টিভিতে সম্প্রচার করে বাসা-বাড়িতে নামাজ আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট মতামত দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিশিষ্ট মুফতি ও আলেমদের মতামত দিয়ে ইসলামিক ফাউন্ডেশন বলছে, টিভি চ্যানেলে সম্প্রচার করা তারাবির নামাজ বাসা-বাড়িতে ইক্তেদা করা হলে তা কোনোভাবেই সহীহ ও জায়েজ হবে না।

বুধবার (২৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবিহ নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমাম সাহেবকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবিহ নামাজ আদায় করার বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মর্মে জানা যায়।

‘ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহীহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহীহ হবে না। তাই কোনো টিভি চ্যানেলে সম্প্রচার করা তারাবিহ নামাজের ইমাম সাহেবের তিলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবির নামাজ আদায় করা হলে তা কোনোভাবেই সহীহ ও জায়েজ হবে না মর্মে বিশিষ্ট মুফতি ও আলেমগণ মতামত দিয়েছেন।’

বিষয়টি অনুধাবন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি পরিহারকল্পে টিভি চ্যানেলে তারাবির নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার হতে বিরত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ ১২ জনকে মসজিদে নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

টিভি অনুসরণ করে তারাবির নামাজ জায়েজ না: ইসলামিক ফাউন্ডেশন

আপডেট সময় ০৫:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০