ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

শিগগিরই মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খোলা হচ্ছে: শায়খ সুদাইস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

খুব শিগগির মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেয়ার সুসংবাদ দিয়েছেন সৌদি সরকারের মক্কা ও মদিনাবিষয়ক অধিদফতরের প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের খতিব শাইখ ড. আবদুর রহমান সুদাইস।

মঙ্গলবার স্ন্যাপচ্যাটের সরকারি অফিসিয়াল অ্যাকাউন্টে এক ভিডিওর মাধ্যমে তিনি এ সুসংবাদ দেন। এ সময় মসজিদুল হারামের সিনিয়র এই ইমাম বলেন, আল্লাহর হুকুমে খুব শিগগির মুসল্লিদের জন্য মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে।

বিস্তারিত বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি- ইনশাআল্লাহ অচিরেই উম্মাহর মাথার ওপর থেকে কালো মেঘের ঘনঘটা বিদায় নেবে। আমরা আবার মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তাওয়াফ ও সাঈ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দাঁড়িয়ে দরুদ পড়ে সালাম নিবেদন করতে পারব।

শায়খ সুদাইস আরও জানান, আল্লাহর হুকুমে আল হারামাইনিশ শারিফাইনে অচিরেই আগের সেই প্রাণবন্ত পরিবেশ ফিরে আসবে। এই লক্ষ্যে সৌদি সরকার একটি স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।
একই সঙ্গে করোনার কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাড়াহুড়ো না করতেও মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব নন্দিত এ ইসলামী স্কলার।

প্রসঙ্গত করোনাভাইরাসের কারণে উদ্ভূত আশঙ্কাজনক পরিস্থিতির কারণে সৌদি আরবের প্রধান দুই মসজিদ মসজিদে হারাম এবং মসজিদে নববীতে রমজানে এ বছর ১০ রাকাত তারাবি আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববীতে ইফতার আয়োজনও স্থগিত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

শিগগিরই মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খোলা হচ্ছে: শায়খ সুদাইস

আপডেট সময় ০১:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০