ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গার্মেন্টসে কাজ করার সুযোগ পাচ্ছেন না ঢাকার বাইরের শ্রমিকরা

আকাশ জাতীয় ডেস্ক:

বর্তমানে রাজধানীর বাইরে যেসব গার্মেন্টস কর্মী রয়েছেন তারা আপাতত খুলে দেওয়া গার্মেন্টসে কাজ করার সুযোগ পাচ্ছেন না। তবে তাদেরকে এপ্রিল মাসের ৬০ ভাগ বেতন দেয়া হবে বলে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এছাড়া পুলিশসহ বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গার্মেন্ট খোলা বিষয় নিয়ে আলোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ঢাকার বাইরে যেসব শ্রমিক রয়েছেন তারা আপাতত বাড়িতেই থাকবেন। ঢাকায় যেসব শ্রমিক রয়েছেন তারা গার্মেন্টসে কাজ করার সুযোগ পাবেন। যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কাজ না করলেও এপ্রিল মাসের ৬০ শতাংশ বেতন পাবেন।

এছাড়া সভায় ঈদের ছুটি নিয়ে আলোচনা হয়েছে। তবে ঈদ এখনও দেরি থাকায় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গার্মেন্টসে কাজ করার সুযোগ পাচ্ছেন না ঢাকার বাইরের শ্রমিকরা

আপডেট সময় ০৫:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০