ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হাসপাতালের লিফটের নিচে চিকিৎসকের লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশাল নগরীর কালীবা‌ড়ি রো‌ডের মমতা স্পেশালাইজড হাসপাতা‌লের লিফ‌টের নি‌চ থে‌কে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এম এ আজাদ সজল। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার ক‌রা হয়।

সজল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট। কিভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল থেকে ডা. আজাদ নিখোঁজ ছিলেন। আজ সকালে শহরের কালীবাড়ী সড়কে মমতা হাসপাতালের লিফটের নিচে ফাঁকা জায়গায় তার মরদেহ পাওয়া যায়। কেন, কীভাবে তিনি সেখানে গিয়েছিলেন সেটা আমরা জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ আছে, তারা বিষয়টা দেখছে।’

জানতে চাইলে বরিশাল কোতয়ালি মডেল থানার (এসি) মো. রাসেল জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

এ ঘটনার পর হাসপাতালে থাকা রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালের লিফটের নিচে চিকিৎসকের লাশ

আপডেট সময় ০১:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০