ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইফতারে চিকেন স্যুপ

আকাশ নিউজ ডেস্ক: 

ইফতারিতে ভাজাপোড়া খাবার বেশি খাওয়া হয়ে থাকে। প্রতিদিন ভাজাপোড়া খাবার খেলে অনেকের পেটের পীড়াসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

এ সময় এমন কিছু খাওয়া প্রয়োজন, যা হজমের জন্য ভালো এবং পুষ্টিগুণেও ভরপুর হয়। আর ইফতারে খেতে পারেন চিকেন স্যুপ।
এই স্যুপ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রদাহরোধী, পুষ্টিতে ভরপুর, শরীর আর্দ্র রাখে এবং সংক্রমণ রো প্রতিরোধ করে। এ ছাড়া রোজায় হজমের সমস্যায় খেতে পারেন চিকেন স্যুপ।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন চিকেন স্যুপ¬–

উপকরণ :

মুরগির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, রসুন কুচি ১ টেবিল-চামচ, আদাকুচি আধা চা-চামচ, কাঁচামরিচ-কুচি ১টি, গোলমরিচ-গুঁড়া আধা চা-চামচ।

লবণ ১ চা-চামচ, স্বাদমতো লবণ বা টেস্টিং সল্ট চা-চামচের চারভাগের একভাগ, মাখন ১ টেবিল–চামচ, লেবুর রস ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, ডিম ১টি, পানি ৫ কাপ ও ধনেপাতার কুচি ১ চা-চামচ।

চাইলে যে কোনো সবজিও দেয়া যাবে। তবে তা নিজের পছন্দমতো।

যেভাবে তৈরি করবেন :

চুলায় পানি দিন এবং মাংস পানিতে সেদ্ধ করুন। পানি প্রায় দুই কাপ পরিমাণমতো হয়ে এলে নামিয়ে পানিটা ছেকে নিন।

পেঁয়াজ, রসুন ও আদাকুচি একসঙ্গে মাখন দিয়ে ভেজে বেরেস্তা করে উঠিয়ে রাখুন। এবার ওই ছেকা পানিটা চুলায় দিয়ে ডিম, কর্ণফ্লাওয়ার আর লেবুর রস বাদে বাকি সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। ডিম আর লেবুর রস একসঙ্গে ফেটিয়ে আস্তে আস্তে স্যুপে ঢেলে নাড়তে থাকুন। এখন বেরেস্তা দিয়ে দিন। ধনেপাতা ছিটিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার গরম গরম মুরগির স্যুপ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইফতারে চিকেন স্যুপ

আপডেট সময় ১০:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০