ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা প্রতিরোধে সাহায্য করতে চীনের ৪ বিশেষজ্ঞ আসছেন

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল খুব শিগগির ঢাকায় আসছে। চীনের মহামারি নিয়ন্ত্রণ ও প্রতিরোধবিষয়ক সংস্থা শিনোভাসিওর ৪ সদস্যের প্রতিনিধিদলটি বাংলাদেশে তিন মাস থেকে কাজ করবে।

আজ সোমবার সন্ধ্যায় বেইজিং থেকে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান মুঠোফোনে দৈনিক আকাশকে এ তথ্য জানান।

এদিকে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংও বাংলাদেশে চীনের বিশেষজ্ঞদের আসার বিষয়টি উল্লেখ করেছেন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায়। গত রোববার রমজানে শুভেচ্ছা জানিয়ে ওই বার্তায় লি জিমিং বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে বিশেষজ্ঞদের একটি চীনা চিকিৎসা দল বাংলাদেশে আসছে। পুরোপুরি চীনের অর্থায়নে চীন-বাংলাদেশ মৈত্রী আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রকে করোনা রোগীদের চিকিৎসায় একটি অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হবে।

চীনের বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, মূলত বাংলাদেশে মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়ে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের জন্য শিনোভাসিওর বিশেষজ্ঞরা বাংলাদেশ সফর করবেন। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফলতার পরিচয় দিয়েছে। মূলত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে করোনাভাইরাসের মতো মহামারি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, চীনের বিশেষজ্ঞরা এ বিষয়ে বাংলাদেশে কাজ করবেন। ধারণা করা হচ্ছে, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং সরকারের সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রতিনিধিদলটি কাজ করবে।

তিনি জানান, চীনের বিশেষজ্ঞরা বাংলাদেশে তিন মাস থেকে একটি কার্যকর মহামারি প্রতিরোধ ও দমনের কার্যকর কাঠামো গড়ে তুলতে সহায়তা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা প্রতিরোধে সাহায্য করতে চীনের ৪ বিশেষজ্ঞ আসছেন

আপডেট সময় ০৮:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০