ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভাতার টাকা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন প্রতিমন্ত্রী পলক

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে মানুষকে ঘরে রাখাতে সরকারি ভাতার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রবিবার নাটোরের সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে কয়েকজনকে এ ভাতার টাকা তুলে দেন তিনি। এসময় সিংড়া পৌরসভা ও ব্যাংক এশিয়ার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ১২টি ওয়ার্ডে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, কাউন্সিলর দেদার হায়াত বেনুসহ ব্যাংক এশিয়ার জেলা ম্যানেজার রওশন জামিল, সহকারী রিলেশনশিপ অফিসার উজ্বল কুমার কুন্ড, রাকিবুল আলমসহ কর্মকর্তারা।

এর আগে সিংড়া উপজেলার সুকাশ ও ডাহিয়া ইউনিয়নের এক হাজার ১২০টি অসহায় ও কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেন তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার সবচেয়ে বেশি ভাবছে গরীব, অসহায় ও কর্মহীন মানুষদের কথা। কেউ যেন না খেয়ে থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা আছে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করছে। এই সুযোগে কেউ কোনো ধরনের অনিয়মে জড়ালে কোনোভাবেই রেহাই পাবে না।

পলক বলেন, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা আমরা অসহায় মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। সরকারও চায় এ সহায়তার সুষম বন্টন হোক এবং উপর্যুক্তরা যেন সেই সহায়তা পায়। তাই দেশব্যপী ডিজিটাল কার্ডের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চালু করা হচ্ছে। এতে দুর্নীতি ও অনিয়ম বহুলাংশে কমে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

ভাতার টাকা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় ০৮:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০