ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নায়ক হেলাল খানের বাবা মারা গেলেন করোনায়

আকাশ বিনোদন ডেস্ক: 

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না…রাজিউন)। হেলাল খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড গুড সামারিটান হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছিলেন হেলাল খানের বাবা। রোববার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন। তিনি দৈনিক আকাশকে বলেন, হেলাল খানের বাবা যুক্তরাষ্ট্রে মারা গেছেন।তার ভাই ও ভাইয়ের স্ত্রীও করোনায় আক্রান্ত।তবে তারা সুস্থ হওয়ার পথে।

এর আগে নায়ক তার বাবা করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে তার জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমার বাবা মওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচর‌্যা কেন্দ্রে) চিকিৎসাধীন। বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরও লেখেন, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটাই সেরে উঠার পথে।

এদিকে হেলাল খানের পিতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করেছেন সিনেমাপাড়ার মানুষেরা। সবাই বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

প্রসঙ্গত, বাংলা সিনেমায় হেলাল খান হাছন রাজা নামে সমধিক পরিচিত। তার আলোচিত ছবিগুলোর মধ্যে জুয়াড়ি, বাজিগর, সাগরিকা, আশা আমার আশা, হাছন রাজা, মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি অন্যতম। এদের মধ্যে জুয়াড়ি ছবিতে খল চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার হাছন রাজা ছবিটিও জনপ্রিয়তা পায়। গত কয়েক বছর ধরে তাকে সিনেমায় দেখা যাচ্ছে না।

অভিনয়ের পাশাপাশি হেলাল খান রাজনীতিও করেন।তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নায়ক হেলাল খানের বাবা মারা গেলেন করোনায়

আপডেট সময় ১০:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০