ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীন থেকে কেনা ১০ লাখ মাস্ক ব্যবহারযোগ্য না: কানাডা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীন থেকে আমদানি করা ১০ লাখ কেএন৯৫ মাস্ক প্রত্যাশিত মানসম্পন্ন নয় বলে তা করোনাভাইরাস প্রতিরোধে সম্মুখসারিতে কাজ করা চিকিৎসাকর্মীদের কাছে বিতরণ করতে পারেনি কানাডা সরকার।

দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা জানায়, তারা দশ লাখ মাস্ক শনাক্ত করতে পেরেছেন, যেগুলো স্বাস্থ্যবিধানের শর্ত পূরণে সক্ষম হয়নি।-খবর এএফপি ও আল-আরাবিয়াহর

সরকারের এক মুখপাত্র বলেন, সম্মুখসারির স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রাদেশিক ও বিভিন্ন আঞ্চলিক হাসপাতালে এসব মাস্ক বিতরণ করা হয়নি। তবে চিকিৎসা ছাড়া অন্যান্য কার্যক্রমে এসব মাস্ক ব্যবহারের কথা ভাবা হচ্ছে।

এন৯৫ মাস্কের মতোই কাজ করে চীনা মডেলের কেএন৯৫ মাস্ক। এছাড়া ইউরোপে ব্যবহৃত এফএফপি২ মাস্কও একই ধরনের।

জনসেবা ও ক্রয়মন্ত্রী আনিতা আনন্দ বলেন, বিশ্বের অধিকাংশ সরবরাহ চীনে উৎপাদিত হয়। দেশটি থেকে কোনো কিছু নিয়ে আসা খুবই জটিল।

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের নির্বাহী মেং ওয়াংজুকে গ্রেফতারের পর অটোয়ার সঙ্গে খারাপ সম্পর্ক যাচ্ছে বেইজিংয়ের। ২০১৮ সালে ভ্যানকুভার থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীন থেকে কেনা ১০ লাখ মাস্ক ব্যবহারযোগ্য না: কানাডা

আপডেট সময় ১২:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০