ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাঁদপুরে আরো একজনের করোনা শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুর জেলা ও উপজেলা থেকে করোনাভাইরাসের সংগৃহীত নমুনার অপেক্ষমান ৭৩টির মধ্যে ২৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। ২২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। নতুন একজনসহ চাঁদপুর জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন দুজন।

শুক্রবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্ত রোগী সদর উপজেলার কামরাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক রোগীর শ্যালিকা। তিনি ওই বাড়িতেই আছেন।

কামরাঙ্গায় নিহতের বাড়ি মতলব উত্তর উপজেলায়। তিনি থাকতেন নারায়ণগঞ্জে। তিনি শ্বশুরবাড়িতে মৃত্যুর পরে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। তার শ্বশুর পরিবারের নয়জনের করোনা রিপোর্টের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আরো দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ ওই পরিবারের তিনজন আক্রান্ত এবং বাকি ছয়জনের রিপোর্ট নেগেটিভ।

রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী জানান, নতুন আক্রান্ত নারী বিবাহিত। তার একজন শিশু সন্তান রয়েছে। তারও নমুনা সংগ্রহ করা হয়েছে। তার রিপোর্ট নেগেটিভ।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, প্রজেটিভ রিপোর্ট আসা নারীর শিশুকে মায়ের কাছ থেকে আলাদা রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ওই নারী বাড়িতেই চিকিৎসা নেবেন। বেশি অসুস্থতা দেখা দিলে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত রিপোর্ট এসেছে ১৮৪ জনের। শুক্রবারের ২৩ জনসহ ঢাকা থেকে সর্বমোট রিপোর্ট এসেছে ২০৭ জনের। বর্তমানে ৫০ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

অন্যদিকে গত বুধ ও বৃহস্পতিবার চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা ফরিদগঞ্জ উপজেলার একজন নারী ও কিশোরীর মৃত্যু হয়। তাদের রিপোর্ট এখন পর্যন্ত জানা যায়নি।

জেলার প্রথম আক্রান্ত করোনা রোগী নারায়ণগঞ্জ থেকে আসা মতলব উত্তরের জামাই সুজন সুস্থ হয়ে শ্বশুর বাড়িতে ফিরেছেন এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিয়েছেন। তিনিও সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার ঢাকা থেকে তার মতলবে আসার কথা রয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্ত ল্যাব টেকনোলজিস্ট ফারুক হোসেনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ৪৮ ঘণ্টা পরে তার আবারও নমুনা সংগ্রহ করে ঢাকায় রিপোর্ট পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরে আরো একজনের করোনা শনাক্ত

আপডেট সময় ০৮:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০