ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

সবচেয়ে ধনী অভিনেত্রী এমা স্টোন

অাকাশ বিনোদন ডেস্ক:

জেনিফার লরেন্সকে হারিয়ে দিলেন এমা স্টোন। দুই বছর ধরে ফোর্বস সাময়িকী ধনী অভিনেত্রীদের যে তালিকা প্রকাশ করেছিল, তাতে শীর্ষে ছিল জেনিফারের নাম। সেটি এখন নিজের করে নিয়েছেন এমা।

এমার বার্ষিক আয় ২ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। ‘লা লা ল্যান্ড’ ছবিটি করেই জেনিফার লরেন্সকে পেছনে ফেলেছেন তিনি। এই ছবি তাঁকে কেবল আর্থিক দিক দিয়েই লাভবান করেনি, এনে দিয়েছে মর্যাদার অস্কারও।

এমার পরপরই আছেন আরেক ‘জেনিফার’—জেনিফার অ্যানিস্টোন। ২ কোটি ২৫ লাখ ডলার আয় করা এই অভিনেত্রীর পরপরই স্থান পেয়েছেন গত দুবারের শীর্ষ ধনী অভিনেত্রী জেনিফার লরেন্স। তাঁর আয় অবশ্য জেনিফার অ্যানিস্টোনের চেয়ে মাত্র ১ লাখ ডলার কম।

চতুর্থ অবস্থানে আছেন মেলিসিয়া ম্যাককার্থি (১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার)। এরপরের স্থানগুলোতে আছেন মিলা কুনিস (১ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার), এমা ওয়াটসন ও শার্লিজ থেরন (১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার), কেট ব্লেনচেট ও জুলিয়া রবার্টস (১ কোটি ২০ লাখ মার্কিন ডলার) এবং অ্যামি অ্যাডামস (১ কোটি ১৫ লাখ মার্কিন ডলার)।

তালিকার শীর্ষ ১০ অভিনেত্রীর সবাই হলিউড তারকা। গত বছর দশম অবস্থানে বলিউডের দীপিকা পাড়ুকোন ছিলেন। এবার তিনিও পিছিয়ে গেছেন।
বিজনেস ইনসাইডার, ফোর্বস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

সবচেয়ে ধনী অভিনেত্রী এমা স্টোন

আপডেট সময় ০৫:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭