ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনে আবারও করোনা, এক কোটি মানুষের শহর লকডাউন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের সীমানা পেরিয়ে করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে চীনে ফের করোনার সংক্রমণ শুরু হয়েছে। দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ হওয়ার পর উত্তরপূর্বাঞ্চলীয় হারবিন শহর লকডাউন করে দেয়া হয়েছে। শহরটিতে প্রায় এক কোটি মানুষের বসবাস।

শহরের কর্তৃপক্ষ বলছে, স্থানীয়ভাবে নয় বরং বাইরে থেকে আসা ব্যক্তির মাধ্যমে নতুন করে সেখানে করোনার সংক্রমণ হয়েছে।

শহরটিতে প্রায় এক কোটি মানুষের বাস। করোনার সংক্রমণ হওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ শহরটিতে বাইরের বাসিন্দা ও তাদের গাড়ি আবাসিক ভবনে প্রবেশ নিষিদ্ধ করেছে। সরকারি এক আদেশে বলা হয়েছে, আবাসিক এলাকায় ঢুকতে বা বের হতে হলে স্থানীয়দের তাদের স্মার্টফোনে থাকা একটি কিউআর কোড স্ক্যান করতে হবে। যদি সেটি সবুজ রঙের হয় তাহলে ওই ব্যক্তি করোনামুক্ত বলে বিবেচিত হবেন। তবে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।
উল্লেখ্য, হারবিন শহরটি হেইলংজিয়াং প্রদেশের রাজধানী। হেইলংজিয়াংয়ের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে। চীনে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এই হেইলংজিয়াং।

সূত্র: ডেইলি মেইল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে আবারও করোনা, এক কোটি মানুষের শহর লকডাউন

আপডেট সময় ০১:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০