ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

যুক্তরাষ্ট্রে মৃত ৫০ হাজার ছুঁই ছুঁই, আক্রান্ত প্রায় ৯ লাখ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮০ হাজার ২০৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৮৪৫ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৯২২ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২০ হাজার ৮৬১ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৫৮১ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ৫৪২৮ জনের। ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ২৩৬০ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ২৯৭৭ জনের, ইলিনয়ে মৃত্যু হয়েছে ১৬৮৮ জনের, লুসিয়ানায় মৃত্যুর সংখ্যা ১৫৯৯ জন, কানেকটিকাটে ১৬৩৯ জন, পেনসেলভেনিয়ায় ১৬৮৫ জন এবং ক্যালিফোর্নিয়ায় ১৫২৩ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।

শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ৬৫৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। অপরদিকে ৭ লাখ ৪৫ হাজার ৬২০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত তিন মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে নেয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। অধিকাংশ দেশেই মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মানুষের চলাফেরার ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরনের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

যুক্তরাষ্ট্রে মৃত ৫০ হাজার ছুঁই ছুঁই, আক্রান্ত প্রায় ৯ লাখ

আপডেট সময় ০১:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০