ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাপের ছোবল থেকে রেহাই পাবেন না : ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সুপ্রিম কোর্টের রায়ের পর উসকানিমূলক বক্তব্য দিয়ে আরেকটি ১/১১ করতে চাইছে। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়িত হতে দেওয়া হবে না।আজ বুধবার দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল এ মন্তব্য করেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসেছিল সেনাবাহিনী-সমর্থিত সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দীন আহমেদ। এই দিনটি ১/১১ হিসেবে পরিচিত।জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এই আলোচনায় ওবায়দুল বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে তারা (বিএনপি) আরেকটি ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে, হয়তো এই সরকারের রক্ষা নেই। ভেবেছে, তাদের সুবর্ণ বিজয় সমাগত, ময়ূরসিংহাসন তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু তাদের দিবা-স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে।’

‘পিলখানার হত্যাকাণ্ডের পরও তারা এমনটি ভেবেছিল। কিন্তু এমন অবাস্তব স্বপ্ন বাস্তবায়িত হয়নি, হবেও না।’ আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চরম মূল্য আপনাদের দিতে হবে। উসকানিমূলক কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করে আর ক্ষমতায় আসা যাবে না।’ ‘যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন, সেই সাপের ছোবল থেকে রেহাই পাবেন না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আয়োজক সংগঠনের মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রকিবুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাপের ছোবল থেকে রেহাই পাবেন না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭