ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৩০ মিলিয়ন ডলার দিচ্ছে চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৩০ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে চীন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সংস্থার বিভিন্ন কার্যক্রমে সহায়তা করতে এ অর্থ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং। এক টুইট বার্তায় তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে বিশেষভাবে এ অনুদান দেয়া হচ্ছে।

এর আগে ১১ মার্চ আরও ২০ মিলিয়ন ডলার দিয়েছিল চীন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মাস্ক এবং করোনার টেস্ট কিট দেয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। মঙ্গলবার এক ঘোষণায় একথা জানান তিনি।

চীনের সামাজিক মাধ্যম ওয়েইবোতে এক পোস্টে এ ধনকুবের ব্যবসায়ী জানিয়েছেন, তার এবং আলিবাবার পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১০ কোটি ক্লিনিক্যাল মাস্ক, ১০ লাখ এন-৯৫ মাস্ক এবং ১০ লাখ করোনার টেস্ট কিট দেয়া হবে। ওই পোস্টে জ্যাক মা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে ইঙ্গিত করে লিখেছেন, এক বিশ্ব, এক যুদ্ধ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রশাসন তহবিল স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। তবে তার মূল মনোযোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী শেষ করা ও মানুষের জীবন বাঁচানো বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারী মোকাবেলার ক্ষেত্রে ডব্লিউএইচওর ভূমিকার সমালোচনা করেন এবং জাতিসংঘের এ সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করছেন বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৩০ মিলিয়ন ডলার দিচ্ছে চীন

আপডেট সময় ১০:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০