ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: জাহেদ উর রহমান ‘জুলাই মাস আসায় আ.লীগ পাগল হয়ে গেছে’ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা প্রায় ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দিতে ট্রাম্পকে নেতানিয়াহুর অনুরোধ সময়মতো পাঠ্যবই বিতরণে পেপার মিল-প্রিন্টার চুক্তি হবে: শিক্ষামন্ত্রী

‘অধিকাংশ দেশে করোনা প্রাথমিক পর্যায়ে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেছেন, করোনাভাইরাস মহামারী অধিকাংশ দেশে প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর কোনো কোনো দেশে প্রথমদিকে ভাইরাসটির প্রাদুর্ভাব হয়েছে, সেসব দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

বুধবার জেনেভা থেকে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, কাজেই কোনো ভুল করবেন না। এই ভাইরাস দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারী মোকাবেলার ক্ষেত্রে ডব্লিউএইচওর ভূমিকার সমালোচনা করেন এবং জাতিসংঘের এই সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করছেন বলে জানান।

চীনের কমিউনিস্ট পার্টি নতুন করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিষয়ে ঠিক সময়ে ডব্লিউএইচওকে জানাতে ব্যর্থ হয়েছে, যুক্তরাষ্ট্র এটি প্রবলভাবে বিশ্বাস করে বলে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন।

তাড়াহুড়ো করে বৈশ্বিক পর্যটন খুলে দেয়ার বিরুদ্ধেও হুশিয়ারি উচ্চারণ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ জরুরি বিষয়ক বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান। তিনি বলেন, এ ক্ষেত্রে সতর্ক ঝুঁকি ব্যবস্থাপনা দরকার পড়বে।

ডা. রায়ান বলেন, আফ্রিকায় সংক্রমণের সংখ্যা বাড়ছে। গত সপ্তাহে সোমালিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০০ শতাংশ বেড়েছে। কাজেই আফ্রিকায় আমরা শুরুর পর্যায়ে রয়েছি।

ভাইরাস মোকাবেলার প্রস্তুতিতে বিনিয়োগ করতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। তারা বলেন, রোগী শনাক্তে কেবল ৭৬ শতাংশ তদারক ব্যবস্থা রয়েছে।

টেড্রোস বলেন, ভাইরাস থেকে বৈশ্বিক প্রতিরক্ষা নিশ্চিত করতে এখনো অনেক বাকি আছে। বিশ্বের এমন কোনো দেশ নেই, যাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ

‘অধিকাংশ দেশে করোনা প্রাথমিক পর্যায়ে’

আপডেট সময় ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০