ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টানা ৮ দিন করোনায় নতুন কোনো মৃত্যু নেই চীনে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এবারের মতো প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবা থেকে ভালোভাবেই বেরিয়ে যেতে পেরেছে চীন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকেই এ ভাইরাসের সূত্রপাত। আর তার জেরে আচমকাই এক মৃত্যু উপত্যকায় পরিণত হয় দেশটি। করোনায় প্রাণ যায় হাজার হাজার মানুষের।

কিন্তু, অত্যন্ত কঠোরতার সঙ্গে সে পরিস্থিতি মোকাবিলা করে চীন। ক্রমে ক্রমে বোতলবন্দি করে বাগে আনে করোনাকে। আর তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে দেশটিতে করোনার সংক্রমণ বলতে গেলে শূন্যে নেমে এসেছে। সবচেয়ে বড় সুখবর হলো, বিগত টানা ৮ দিন দেশটিতে করোনায় নতুন করে আর কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। শুধু মৃত্যু নয়, বর্তমানে চীনে নতুন করে করোনা শনাক্তের সংখ্যাও প্রায় শূন্যের কোঠায়।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আরেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছে, বুধবার (২২ এপ্রিল) দেশটিতে নতুন করে মাত্র ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এমনকি সম্প্রতি বাইরে থেকে দেশটিতে যাওয়া ব্যক্তিদের মধ্যেও নতুন করে করোনা শনাক্তের সংখ্যা কমেছে।

জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, বুধবার চীনের মূল ভূ-খণ্ডে ১০ জন নতুন করোনা রোগী মিলেছে। আগের দিন এ সংখ্যা ছিল ৩০। আগের দিন শনাক্ত ৩০ জনের মধ্যে ২৩ জনই ছিলেন সদ্য দেশের বাইরে থেকে ফেরা।

মহামারির সূত্রপাত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকারি হিসেবে চীনে ৮২ হাজার ৭৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩২ জনের। সেরে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। বর্তমানে আর মাত্র ৯৫৯ জন নিশ্চিত করোনা রোগী আসে দেশটিতে। এর মধ্যে গুরুতর অবস্থা ৬৩ জনের।

চীন থেকে আপাত গুটিয়ে নিলেও বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের দেশগুলোতে মরণ ছোবল হানছে করোনা। এছাড়া এশিয়ার আরেক দেশ ইরানও করোনার ধাক্কা অনেকটাই সামলে উঠেছে বলে মনে করা হচ্ছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২৬ লাখ ৩৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৪ হাজারেরও বেশি মানুষ। সেরে উঠেছেন ৭ লাখ ২২ হাজারের কিছু বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টানা ৮ দিন করোনায় নতুন কোনো মৃত্যু নেই চীনে

আপডেট সময় ১২:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০