ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বগুড়ায় শিশুসহ আরো সাতজন করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় নতুন করে আরো সাতজন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। আক্রান্তদের মধ্যে এক শিশু এবং নারীসহ পাঁচজন পুরুষ রয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টায় তিনি এ তথ্য নিশ্চিত করেন। জেলায় এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ জন।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তিরা ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে সম্প্রতি বগুড়ায় ফিরেন। বুধবারের রিপোর্টে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার যে আক্রান্ত হয়েছে, সে ১২ বছরের শিশু আর শাজাহানপুরের যিনি আক্রান্ত হয়েছেন তিনি ২৭ বছরের নারী। এছাড়া পুরুষ আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের সবুজবাগ এলাকার ব্যক্তির বয়স ৪০, সোনাতলা উপজেলার ব্যক্তির বয়স ৪৫ বছর, সারিয়াকান্দির ২৮ বছর, দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়নের ব্যক্তির বয়স ৬০ বছর এবং ধুনটের মথুরাপুর ইউনিয়নের আক্রান্ত ব্যক্তির বয়স ২২ বছর।

ডেপুটি সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান তুহিন জানান, ২০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ ল্যাব চালুর পর বুধবার পর্যন্ত ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭টি পজিটিভ এসেছে। বাকিগুলো নেগেটিভ। আক্রান্তদের ব্যাপারে স্বাস্থ্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ২১ এপ্রিল বগুড়া আদমদীঘি, সারিয়াকান্দি এবং সোনাতলার ৪ জন ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। ১৬ এপ্রিল আদমদীঘি উপজেলার একজন পুলিশ কনস্টেবলের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে বগুড়ায় ৮টি উপজেলায় করোনা রোগী শনাক্ত হলো। যার মধ্যে আদমদীঘিতে দুইজন, সোনাতলায় দুইজন, সারিয়াকান্দিতে তিনজন, বগুড়া সদরে একজন, নন্দীগ্রামে একজন, শাজাহানপুরে একজন, দুপচাঁচিয়ায় একজন এবং ধুনটে একজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় শিশুসহ আরো সাতজন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০