ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মতলবে নিখোঁজের পর কিন্ডারগার্টেনের কক্ষে ছাত্রীর মস্তকবিহীন লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুরের মতলব উত্তরে নিখোঁজের ২৬ দিন পর শারমিন আক্তার কাকলী নামে নবম শ্রেণির এক ছাত্রীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার সুজাতপুরবাজার সংলগ্ন একটি কিন্ডারগার্টেনের একটি কক্ষ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

শারমিন আক্তার কাকলী উত্তর ইসলামাবাদ গ্রামের বজলু বেপারীর মেয়ে। সে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে সত্যতা পাওয়া যাবে।

তিনি আরও জানান, এটা অনেক আগের হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কোনো সূত্র এখনও পাওয়া যায়নি। তদন্ত করে আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।

মতলব উত্তর থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা জানান, গত ২৮ মার্চ মেয়েটি উত্তর ইসলামাবাদ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার মা ২৯ মার্চ একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার বেলা ১১টার দিকে পাশের মাঠে ছেলেরা ক্রিকেট খেলার সময় ওই কক্ষের পাশে বল চলে যায়। তারা ওখানে গন্ধ পেয়ে ভিতরে গিয়ে লাশ দেখতে পায়। পরে ওই মেয়েটির মা রোকেয়া বেগম লাশ দেখে শনাক্ত করেন।

ওই ছাত্রীর মা রোকেয়া বেগম বলেন, গত ২৮ মার্চ সকালে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। তার পোশাক দেখে বুঝলাম এটাই আমার মেয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মতলবে নিখোঁজের পর কিন্ডারগার্টেনের কক্ষে ছাত্রীর মস্তকবিহীন লাশ

আপডেট সময় ০৯:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০