ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

না’গঞ্জে ১৫ পুলিশ করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে র‍্যাবের ২০

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৫ জন সদস্য করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে এরা সবাই সুস্থ এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১১) কয়েকজন সদস্যের করোনার উপসর্গ দেখা দেওয়ায় ২০ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম ও র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি জায়েদুল আলম জানান, জেলা পুলিশের ১৫ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ৩ জন পরিদর্শক ও বাকিরা কনস্টেবল পদমর্যাদার। জেলা পুলিশ লাইনসে বিশেষভাবে ও বাসায় ১২ জনকে আইসোলেশন রাখা হয়েছে এবং ৩ জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে। এদের সবাই সুস্থ রয়েছেন।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, আমাদের কয়েকজন সদস্যের করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাদের সংস্পর্শে থাকা ২০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে কেউ আক্রান্ত কি-না।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

না’গঞ্জে ১৫ পুলিশ করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে র‍্যাবের ২০

আপডেট সময় ০৮:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০