ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

মহামারীর মধ্যেও ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মহামারীর মধ্যেও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি দখলদার বাহিনী। বুধবার জেরুজালেমের কাছের এক তল্লাশিচৌকিতে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ডের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

তিনি বলেন, এক সীমান্ত পুলিশের দিকে গাড়ি নিয়ে এগিয়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করায় ওই ফিলিস্তিনিকে তাৎক্ষণিক গুলি করে হত্যা করা হয়।

অধিকৃত পশ্চিমতীরে ইহুদিদের অবৈধ বসতি মালু আডুমিমের কাছে ওই পুলিশ সদস্য হালকা আহত হন বলে জানায় ইসরাইলি মুখপাত্র।

এদিকে বৈশ্বিক মহামারী করোনায় অবৈধ রাষ্ট্রটির ১৮৭ নাগরিক মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে বলে বুধবার ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তুরস্কভিত্তিক আনাদলুর খবর বলছে, দেশটিতে নতুন করে ৩৮৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৩২৬ জনে।

এছাড়াও ১৪৮ রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরাইল। সুস্থ হয়েছেন চার হাজার ৯৬১ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

মহামারীর মধ্যেও ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

আপডেট সময় ০৫:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০