ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢামেক বার্ণ ইউনিটকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর চানখারপুলের ৫০০ শয্যার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে করোনা রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করলেও মাত্র ৬ দিনের ব্যবধানে সিদ্ধান্ত বদল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বদলে নতুন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট এবং হাসপাতালে ২নং ভবনকে ডেডিকেটেড হাসপাতালে ঘোষণা করা হয়।

গত ১৬ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব মো. মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মুগদা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরকে করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছিল।

কিন্তু আজ (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং বাংলাদেশ ক্রমাগত করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালের সম্প্রসারণ অপরিহার্য হওয়ায় নিম্নলিখিত চারটি হাসপাতালকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আংশিক) করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হলো।

হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট এবং হাসপাতালের ২ নং ভবন, মুগদা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর।

এমতাবস্থায় উল্লিখিত হাসপাতালসমূহের সকল রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর সুচিকিৎসা নিশ্চিত করা এবং খালি হাসপাতালগুলোকে করোনা হাসপাতালে সাথে প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বলছেন, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের বদলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করার ফলে সংক্রমণের ঝুঁকি আরও বৃদ্ধি পাবে।

এ নিয়ে গত কয়েকদিন যাবত ঢামেক বার্ন ইউনিট এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে নিরব মতবিরোধ চলছিল। শেষ পর্যন্ত ঢামেক বার্ন ইউনিটেই করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢামেক বার্ণ ইউনিটকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা

আপডেট সময় ০৬:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০