ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

চরে ফেলে যাওয়া সেই বৃদ্ধকে উদ্ধার করলেন ইউএনও

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকায় সখীপুরের জঙ্গলে বৃদ্ধ মাকে ফেলে যাওয়ার ঘটনার পর এবার একই উপসর্গ দেখা দেয়ায় পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর দুর্গম চরে এক বৃদ্ধকে (৬৫) নৌকা থেকে নামিয়ে পালিয়ে গেছেন স্বজনরা। সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে পাঠিয়েছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী।

উদ্ধার হওয়া বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন। তিনি নিজের নাম-পরিচয় জানাতে পারেননি।

আসিফ আনাম সিদ্দিকী জানান, শনিবার দুপুরের পর যমুনা নদীর দুর্গম চর চরসাফুল্যা গ্রামে ওই বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি চরবাসীকে তার পরিচয় জানাতে পারেননি, তিনি কীভাবে ওই চরে এলেন তাও বলতে পারেননি। রবিবার গ্রামের একটি বাড়ির সামনে ওই বৃদ্ধ সঙ্গাহীন হয়ে পড়েন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন মাঠকর্মী গিয়ে ওই বৃদ্ধকে চিকিৎসা দিয়ে আসেন। এতে অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরদার মিলন মাহমুদের নেতৃত্বে মেডিক্যাল টিম নিয়ে আমরা বৃদ্ধকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে নিয়ে এসেছি।

ইউএনও আরো জানান, অসুস্থ বৃদ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তার শরীরে জ্বর রয়েছে। ধারণা করা হচ্ছে, করোনা আতঙ্কে স্বজনরা কোনো নৌকা থেকে তাকে নামিয়ে ওই চরে ফেলে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

চরে ফেলে যাওয়া সেই বৃদ্ধকে উদ্ধার করলেন ইউএনও

আপডেট সময় ০৪:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০