ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

সিরাজগঞ্জের রাতের আঁধারে করোনা রোগীর দাফন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণকারী এক ব্যক্তির লাশ রাতের আঁধারে সতর্কতার সাথে গোপনীয়ভাবে সিরাজগঞ্জের মালসাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর থানা পুলিশ তার লাশ দাফন করেন। এর আগে একটি অ্যাম্বুলেন্সযোগে তার স্ত্রী মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জে নিয়ে আসেন মরদেহ। ঐ ব্যক্তি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউপির গজারিয়া গ্রামের বাসিন্দা। তার বয়স আনুমানিক ৪৫ বছর। সে রিয়েল স্টেট ব্যবসায়ী ছিল। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। ওই ব্যক্তি কিডনি রোগে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সদর থানার এসআই আবু জাফর জানান, করোনা সন্দেহের কারণে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় সোমবার সকালে ওই ব্যক্তি ঢাকায় মারা যায়। ঐ ব্যক্তির আত্মীয়-স্বজন সিরাজগঞ্জ প্রশাসনের সাথে যোগাযোগ করে তাকে সিরাজগঞ্জে দাফন করার ইচ্ছা প্রকাশ করেন। জানা গেছে, সিরাজগঞ্জে তার জানাজা হয়নি। লাশ দাফনের পরই মৃত ব্যক্তির স্ত্রী অ্যাম্বুলেন্স নিয়ে চলে যায়।

দাফন কাজে অংশ নেয়া সাংবাদিক সোহাগ লুৎফুর কবির জানান, আগেই কবর খোঁড়া ছিল। আমি গিয়ে দেখি তিনজন ব্যক্তি নরমাল পিপিই পড়ে লাশ কবরের দিকে নিয়ে যাচ্ছে। আমিও পিপিই পড়া অবস্থায় ছিলাম। তাই কবরে নামানোর জন্য লোক কম থাকায় পুলিশ সদস্যদের অনুরোধে আমি লাশ কবরে নামাতে সহায়তা করি এবং নিজ হাতে মাটি দেই।

সদর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, অ্যাম্বুলেন্সযোগে তার স্ত্রী ওই মৃতদেহ সিরাজগঞ্জে নিয়ে আসে। পরে পুলিশ পাহারায় তাকে দাফন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

সিরাজগঞ্জের রাতের আঁধারে করোনা রোগীর দাফন

আপডেট সময় ১১:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০