ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইমরুলের বাবার মুত্যুতে তামিমদের শোক প্রকাশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা মোহাম্মদ বানি আমীন মারা গেছেন। তার মৃত্যুতে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই শোক জানিয়েছেন। ইমরুলের বাবার প্রতি শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অনেক ক্রিকেটার।

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় ইমরুলের বাবাকে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি। মৃত্যুকালে ইমরুলের বাবার বয়স হয়েছিল ৬০ বছর। মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর প্রায় এক মাস হাসাপাতালে ভর্তি ছিলেন বানি আমীন।

ইমরুলের বাবার মৃত্যুতে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তার অফিসিয়াল ফেসবুকে পেজে লিখেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটার এবং আমার দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েসের বাবা মোঃ বানি আমীন গতকাল রাতে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশত নসীব করুন। ইমরুলের পরিবারের সদস্যদের প্রতি রইল আমার গভীর সমবেদনা।’

ইমরুল কায়েস ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাতীয় দলের অভিজ্ঞ উইরেকটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘নিশ্চয় আমাদের প্রতিপালক আল্লাহ এবং আমরা তার কাছেই ফিরে যাব। আমাদের অতি আপন ইমরুলের বাবা মারা গেছেন। ইমরুল ও তার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। এই সময়ে পরিবারকে শক্তি দান করুন হে মহান সৃষ্টিকর্তা।’

সাকিব আল হাসান লিখেছেন, ‘আমাদের ভাই ও সতীর্থ ইমরুল কায়েসের বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।’ ইমরুলের বাবার মুত্যুতে শোক জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হামলার প্রভাবে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

ইমরুলের বাবার মুত্যুতে তামিমদের শোক প্রকাশ

আপডেট সময় ০৬:১৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০