ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

বাবা-মায়ের ধূমপানে শিশুর স্মরণশক্তি দুর্বল করে: গবেষণা

আকাশ নিউজ ডেস্ক:

বাবা-মায়ের কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের ধূপমানের সংস্পর্শে আসার কারণে সন্তানের মধ্য বয়সে মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব টুর্কুর গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষকদের দাবি, শৈশব কিংবা বয়ঃসন্ধিকালে পরিবারে বাবা-মা বা অন্য কারও ধূমপানের অভ্যাস থাকলে সন্তানের স্মৃতিশক্তি কম হতে পারে।

আমেরিকার জার্নাল অব এপিডেমিওলজিতে এই গবেষণার ফল প্রকাশিত হয়। এতে বলা হয়, জ্ঞানীয় ক্ষমতা ও স্মৃতিশক্তি দুর্বল হওয়া কিংবা লোপ পাওয়া বর্তমানে সচরাচর ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ধূপমানের সঙ্গে এই সমস্যাগুলোর সরাসরি সম্পর্ক আছে। আর পরোক্ষ ধূমপানের কারণে এ সমস্যার ঝুঁকি বাড়ছে।

‘লংজিটিউডেনল ফিনিশ স্টাডির ফলে দেখা যায়, শৈশবে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব মধ্যবয়স পর্যন্ত গড়াতে পারে, যা ক্ষতিগ্রস্ত করে তার জ্ঞানীয় ক্ষমতা ও স্মৃতিশক্তি।

ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব টুর্কুর গবেষকরা বলেন, আমাদের গবেষণার উদ্দেশ্য ছিল পরিণত বয়সে ধূমপান করা ও পরোক্ষভাবে তার সংস্পর্শে আসার তাৎক্ষণিক প্রভাবের ওপর। তবে এ গবষণায় সম্পূর্ণ নতুন তথ্য পাওয়া গেছে।
শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষিত রাখতে এ গবেষণায় জোর দেয়, যাতে তারা পরিণত বয়সে সুস্থ মস্তিষ্ক নিয়ে বাঁচতে পারে। এ গবেষণায় ৩৪ থেকে ৪৯ বছর বয়সী দুই হাজার অংশগ্রহণকারীর জ্ঞানীয় ক্ষমতা পর্যবেক্ষণ করেন গবেষকরা।

এতে দেখা যায়, শৈশব কিংবা বয়ঃসন্ধিকালে যারা লম্বা সময় পরিবারের কারও পরোক্ষ ধূমপানের সংস্পর্শে এসেছেন, এসব শিশু-কিশোর মধ্যবয়সে এসে মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা ও স্মৃতিশক্তিজনিত সমস্যার মাত্রা যারা পরোক্ষ ধূমপানের শিকার হননি তাদের তুলনায় বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

বাবা-মায়ের ধূমপানে শিশুর স্মরণশক্তি দুর্বল করে: গবেষণা

আপডেট সময় ১০:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০