ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

আনসারীর জানাজায় জমায়েত, এবার এএসপি প্রত্যাহার

আকাশ জাতীয় ডেস্ক:  

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় মানুষের জমায়েত ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় সরাইলের সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই ব্যর্থতার দায়ে শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটুকে প্রত্যাহারের বিষয়টি জানায় পুলিশ সদর দপ্তর।

এআইজি সোহেল রানা বলেন, ব্রাহ্মণবা‌ড়িয়ায় জানাজায় লোক সমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় সরাইল থানার ওসিসহ সার্কেল এএস‌পিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

শনিবার দেশে উদ্ভূত করোনা পরিস্থিতি উপেক্ষা করে কোনোরকম পূর্ব-ঘোষণা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার বেড়তলা গ্রামে লাখো মানুষের অংশগ্রহণে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে জানাজায় অংশ নেওয়ার সূত্র ধরে বেড়তলাসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে ৬টায় জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত আলেম মাওলানা জুবায়ের আহমদ আনসারী।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

আনসারীর জানাজায় জমায়েত, এবার এএসপি প্রত্যাহার

আপডেট সময় ০১:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০